শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মসজিদের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:৪৪ পিএম

ফেনীর সোনাগাজীতে খিছড়া ফাতেমা (রা:) জামে মসজিদের ১৩ শতক জমি জবরদখলের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী রোববার (২৪ আগস্ট) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত করেছে।

মানববন্ধনটি মসজিদের সামনে বিকেল পাঁচটায় শুরু হয়। এতে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, সহ-সভাপতি সাইদুর রহমান, ইবনে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঞা, আবুল বশর, সমাজ কমিটির সদস্য ওমর ফারুক ও নুরুল আফসার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ত্রিশ বছর পূর্বে উক্ত মসজিদের জমি স্থানীয় ভূমিদস্যুদের দ্বারা জবরদখল করা হয়। গত ২২ আগস্ট ভূমিদস্যু সিরাজুল হক, মফিজুল, মামুনুর রশিদ ও আকবর হোসেন দলবদ্ধ হয়ে আবার জমি দখল করে। মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সমাজপতিরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

মানববন্ধনে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে, যাতে জমি পুনরুদ্ধার করা যায় এবং ধর্মপ্রাণ মুসল্লীদের হয়রানি থেকে রক্ষা পাওয়া যায়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close