বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজৈরে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:২১ পিএম

মাদারীপুরের রাজৈরে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় লিটন বেপারী(২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে রাজৈর পৌরসভার নরারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ড নরারকান্দি গ্রামের দবির বেপারীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের গাছের বাগানের মধ্যে খেলাধুলা করছিল ৪ বছর বয়সী এক শিশু। এসময় চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত টিনশেট ঘরে নিয়ে যায় লিটন। পরে তাকে যৌন নিপীড়ন করে। এর কিছুক্ষণ পর কান্না করতে দেখে জিজ্ঞেস করলে বিষয়টি তার মায়ের কাছে জানায় শিশুটি। পরবর্তীতে শিশুটির পিতা বাদি হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি লিটনকে রোববার (২৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে রাজৈর পৌরসভার নরারকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, থানায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। ইতোমধ্যে আসামি লিটনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  রাজৈর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close