প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:২৮ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ৪ নং তারগাঁও ইউনিয়নের প্রতিটি গ্রামকে স্মার্ট পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের রনগাঁও গ্রামে স্থানীয় বাসিন্দা ও গ্রাম উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এই ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসম মনোয়ার উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কাহারোল উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এপি প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস, বাপ্পি জয়ধর, ইউপি সদস্য নিরঞ্জন চ্যাটার্জীসহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা।
বক্তারা বলেন, প্রতিটি গ্রামকে স্মার্ট ইকো-ভিলেজ হিসেবে ঘোষণা করার মাধ্যমে গ্রামীণ মানুষ পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ