বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেপালকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে ফিরল বাংলাদেশ। 

আজ রবিবার (২৪ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এ জয় তাদের আত্মবিশ্বাস ফেরাল নতুনভাবে।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে কোনাকুনি শটে জালের দেখা পান থৈনু মারমা। কয়েক মিনিট পর মিডফিল্ড থেকে গড়া আক্রমণে বল পেয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিপক্ষ গোলরক্ষক বক্স ছেড়ে বেরিয়ে এসেও থামাতে পারেননি সেই শট।

বিরতির পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় নেপাল। ৬২ মিনিটে এক দুর্লভ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের ডিফেন্স ভেঙে দুই ফরোয়ার্ড এগিয়ে গেলেও শেষ মুহূর্তে বল জালে জড়াতে ব্যর্থ হন। উল্টো আগুয়ান গোলরক্ষকের হাতে বল তুলে দেন তারা।

ম্যাচে বাংলাদেশের আরো একাধিক গোলের সুযোগ তৈরি হয়েছিল। বিশেষ করে সুরভী আকন্দ প্রীতি ছিলেন দুর্ভাগ্যজনক—৮০ মিনিটে এবং যোগ করা সময়ে তার দুটি শট পোস্টে লেগে ফেরত আসে, ফলে হ্যাটট্রিকের স্বাদ পাননি তিনি। থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি রিয়া দারুণ কৌশলে প্রতিপক্ষ গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। ইতোমধ্যে বাংলাদেশ ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে। সামনে আবারও এই তিন দলের বিপক্ষে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল হবে চ্যাম্পিয়ন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নেপাল   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close