মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিলো বিদ্রোহীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারের ঐতিহাসিক গোকটেইক রেলসেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক জান্তার দাবি—ঔপনিবেশিক আমলের এই সেতুটি বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জান্তা সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে বিস্ফোরণ ঘটিয়ে সেতুটি ধ্বংস করেছে।

৩৩৪ ফুট উচ্চতায় অবস্থিত গোকটেইক সেতু মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এ সেতুটি তখন বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ট্রেসেল সেতু ছিল। মান্দালয়কে উত্তর শান অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত করতে এ সেতু ছিল গুরুত্বপূর্ণ সংযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ধসে পড়েছে এবং রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে জান্তার অভিযোগ অস্বীকার করেছে টিএনএলএ। সংগঠনটির মুখপাত্র লওয়ে ইয়াই উ বলেন, “আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে হামলা চালায়। তাদের বোমা ভুল করে গোকটেইক সেতুতে আঘাত হানে।”

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের কবলে রয়েছে। তখন থেকেই জান্তা বাহিনী একাধিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা সেনা ও টিএনএলএ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।

সূত্র: এএফপি

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার   ঐতিহাসিক   রেলসেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close