প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:১৫ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার বড় গাজীপুর গ্রামে তাদের নিজ বাড়ি থেকে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটক ব্যক্তিরা হলেন বড় গাজীপুর গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মুর্শিদ (৬০) ও তার ছেলে মোশাররফ হোসেন (৩৭)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “আটককৃত বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে। রবিবার আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ