বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৯:১২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্য জুলাই-আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চব্বিশের ৫ আগস্ট নিয়ে তার দেয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে জানিয়ে বিবৃতি দিয়েছেন জুলাই ঐক্যের ৯৭ টি সংগঠন।

বিবৃতিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে ফজলুর রহমানের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেবে গণঅভ্যুত্থানের বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি ‘জুলাই ঐক্য’।

উল্লেখ্য, সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে যুক্ত হয়ে ‘৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর’ এমন বক্তব্য দেন নিষিদ্ধ সংগঠনের নেতা ফজলুর রহমান। 

জুলাই ঐক্য মনে করে, ফজলুর রহমানের এই বক্তব্য সরাসরি গণঅভ্যুত্থানের স্পিরিটে আঘাত করেছে। তার এই বক্তব্য শুধু জুলাই-আগস্টের আন্দোলনকে বিতর্কিত নয়, বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করছে। জুলাই বিপ্লব নিয়ে ফজলুর রহমানের ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় ফজলুর রহমান বাধাহীনভাবে কাটিয়েছিলেন। যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরিবার ছেড়ে পালিয়ে ছিলেন, তখনও ফজলুর রহমানরা আওয়ামী লীগের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রায় দুই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছে বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো। 

তারা জানান, রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, সে কথা বলার স্বাধীনতা মানে মুজিববাদের পুনরুত্থান নয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এখনো যারা ফ্যাসিবাদের চর্চা করছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখেছেন, একই সঙ্গে ভারতের ভাষায় কথা বলার চেষ্টা করছেন সব দল এবং ব্যক্তিকে হুঁশিয়ার করে দিচ্ছি। জুলাই শেষ হয়নি। প্রয়োজনে আমরা চূড়ান্ত বিপ্লবের পথ বেছে নেব। তখন কোনো আদর্শই জুলাই শক্তির সামনে টিকে থাকতে পারবে না।

বিবৃতিতে যুক্ত জুলাই ঐক্যের সংগঠনগুলো

১.  জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স, ২.আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, ৩. জুলাই রেভলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, ৪. পুনাব, ৫. পুশাব, ৬. সাধারণ আলেম সমাজ, ৭. জাগ্রত জুলাই, ৮. জুলাই মঞ্চ, ৯. বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন (কছাস), ১০. বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, ১১. জুলাই ছাত্র-জনতা সংসদ, ১২. জুলাইয়ের সাংবাদিকরা, ১৩. বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, ১৪. Gen-Z student unity, ১৫. জুলাই সাংস্কৃতিক সংসদ, ১৬. সোশ্যাল সাইন্স ক্লাব, ঢাকা কলেজ, ১৭. Rotaract clab of islamic university, ১৮. CCS-জাতীয় ভোক্তা অধিকার, ১৯. সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, ঢাবি, ২০. Rising Youth Rampura, ২১. People’s Reform Allince (PRA), ২২. BI, ২৩. NAPUS, ২৪. একতার বাংলাদেশ, ২৫. তরুণ, ২৬. জুলাই বিপ্লবী যুব সংগঠন, ২৭. নেবুলা সোশ্যাল ক্লাব, ২৮. জুলাই চেতনা, ২৯. জুলাই সংগ্রাম পরিষদ, ৩০. গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, ৩১. বি আই ই ডি স্পোর্টস ক্লাব, ৩২. ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ, ৩৩. কাজির খাল সুপার স্টার ক্লাব, ৩৪. সানরাইজ স্পোর্টিং ক্লাব, ৩৫. জুলাই রেভ্যুরেশনারি ক্লাব, ৩৬. ছত্রিশ জুলাই ঐক্য পরিষদ, ৩৭. ইসলামিক কমিউনিটি বাংলাদেশ, ৩৮. বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ, ৩৯. যাত্রাবাড়ী জুলাই ঐক্য পরিষদ, ৪০. নিরাপদ বাংলাদেশ চাই, ৪১. সোসাইটি ফর স্টুডেন্ট ডেভলপমেন্ট, ৪২. Youth For Peace and Justices, ৪৩. Privat University Islamic Socity, ৪৪. Human Right Society, ৪৫. পল্টন সাহিত্য ফোরাম, ৪৬.  বাংলাদেশ সংস্কার আন্দোলন (BSA), ৪৭. The Seholars Foundation, ৪৮. Society For Student Development, ৪৯. জাগ্রহী, লুমিনাস সায়েন্স ক্লাব, ৫০. Youth For Peace (YFP), ৫১. Youth For Peace (YFP), ৫২. ফরিদগঞ্জ লেখক ফোরাম, ৫৩. ঢাকা কলেজ ইয়ুথ ক্লাব, ৫৪. স্কলার্স ফাউন্ডেশন, ৫৫. জাতীয় অধিকার মত্ত, ৫৬. Youth Club Kadamtoli, ৫৭. জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ, ৫৮. শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ৫৯. সোশ্যাল রিফর্ম কমিটি, ৬০. ঢাকা কলেজ ভলেন্টিস ফোরাম, ৬১. পরিবেশ বিজ্ঞান ক্লাব, ৬২. কালচারাল ক্লাব টির্চাস ট্রেইনিং কলেজ, ৬৩. জুলাই মুক্তি মঞ্চ, ৬৪. জ্ঞান দীপ পাঠাগার, ৬৫. জেনন সাইন্স ক্লাব, ৬৬. আলিয়া সাংস্কৃতিক সংসদ, ৬৭. Legacy Of July Realign movment Bangladesh, ৬৮. পরিবর্তন পরিষদ, বামনা আলোকিত সমাজ, ৬৯. YBF-Youth For Beter Future Society, ৭০. বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন, ৭১. Revolation Youth and Student Organaization, ৭২. MUSO, ৭৩. ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, ৭৪. বাংলাদেশ রিপাবলিকান, ৭৫. নিরপেক্ষ, ৭৬. জাতীয় শ্রমিক ঐক্য, ৭৭. বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজ, ৭৮. YBJ, ৭৯. Scholars, ৮০. চেতনায় জুলাই, ৮১. Private University Youth Association, ৮২. ঢাকা কলেজ প্রগতি, ৮৩. জুলাই সংগ্রাম পরিষদ, ৮৪. Private University Youth Association, ৮৫. মুক্তির নিশান, ৮৬. Anti Fascist Coalition, ৮৭. জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাত্রাবাড়ি, ৮৮. বিজয় ইয়ুথ ফাউন্ডেশন, ৮৯. জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ (জাবি), ৯০. সংস্কার সংঘ, ৯১. সংগ্রাম প্রতিদিন, ৯২. Human Rights Student Network, ৯৩. আমাদের মোহাম্মদ পুর, ৯৪. সুন্দর বাংলাদেশ, ৯৫. জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিআইইউ স্পোটর্স ক্লাব, ৯৬. প্রজন্ম ২৪ ও ৯৭. মঞ্চ২৪।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফজলুর রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close