বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রমোশন আটকে রাখার অভিযোগ
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:৫০ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৭:৫২ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আপগ্রেডেশন-প্রমোশন দীর্ঘ সময় ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে। 

জানা যায়, দেড় বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫১ জন শিক্ষক, প্রায় ৪০ জন কর্মকর্তা এবং ৮০ জনেরও বেশি কর্মচারীর কোনো প্রমোশন বোর্ড হয়নি। সর্বশেষ বোর্ড অনুষ্ঠিত হয়েছিল সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সময়কালীন।

উপাচার্য ড. আব্দুল মজিদের দায়িত্বগ্রহণের পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত কোনো আপগ্রেডেশন বোর্ড অনুষ্ঠিত হয়নি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ডিউ ডেট থাকা সত্ত্বেও যবিপ্রবিতে এমন কোনো নীতিমালা নেই। ফলে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে।

এক কর্মকর্তা ও এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আপগ্রেডেশনের শর্ত পূরণের পরও অনেক সহকর্মীর প্রমোশন আটকে রয়েছে। ডিউ ডেটের নীতিমালা না থাকার কারণে প্রমোশন গণ্য করা হচ্ছে রিজেন্ট বোর্ডের তারিখ থেকে, যা শিক্ষকদের দীর্ঘদিনের সময়কে অকার্যকর হিসেবে গণ্য করছে। এতে অনেক শিক্ষকের কাজের স্পৃহা কমেছে এবং কেউ কেউ চাকরি ছেড়ে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, স্বল্প আয়ের মানুষ হিসেবে আমরা নিয়ম অনুযায়ী পদোন্নতি পাওয়ার যোগ্য হলেও বঞ্চিত হচ্ছি। এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close