সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:৫৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। 

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণে গুরুতর আহত রকি আলমকে তার স্বজনরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ জানান, স্থলমাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গাকে হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ'সহ রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় একাধিক মাইন বিস্ফোরণে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   সীমান্তে   স্থলমাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close