বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইবিতে অধ্যাপকের বহিষ্কার ও বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:১১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে ইবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতি মুহা. মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, দপ্তর সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রক্টর মাহবুবুর রহমান শিক্ষার্থীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন, কোটা আন্দোলন দমন, ক্যাম্পাসে দ্বীনি শিক্ষা কার্যক্রম বন্ধ করা এবং মিথ্যা জঙ্গি নাটক সাজানোর মাধ্যমে ক্যাম্পাস অস্থিতিশীল করেছেন।

সভায় ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “যারা শিক্ষার্থীদের তুলে নিয়ে গুম-ক্রসফায়ারের হুমকি দেয়, ছাত্রীদের পর্দার অধিকার কেড়ে নেয়, মসজিদের মক্তব বন্ধ করে দেয়—তাদের দ্বারা ক্যাম্পাস কখনো নিরাপদ হতে পারে না। এ ধরনের সন্ত্রাসীদের বহিষ্কার ও বিচার নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘মাহবুবের বহিষ্কার করতে হবে’, ‘আওয়ামীলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী’। হুঁশিয়ারি উচ্চারণ করে তারা জানান, প্রশাসন যদি সময়মতো ব্যবস্থা না নেয় তবে আন্দোলন আরও কঠোর হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close