প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে।
গতকাল শনিবার (২৩ আগস্ট) থেকে এ আবেদন শুরু হয়, যা চলবে সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত চলবে। একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
এদিকে একাদশে তৃতীয় ধাপে ভর্তির আবেদন গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চয়ন করতে হবে। ৫ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
একাদশের ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
এর আগে, ২০ আগস্ট সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রথম ধাপে আবেদন করেও প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। তাদের মধ্যে ৫ হাজার ৭০০ এর বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী পছন্দের কলেজ পায়নি। শুক্রবার রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নির্বাচন নিশ্চয়ন করতে পেরেছিল।