বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আচরণবিধি লঙ্ঘন করে হলের রিডিংরুমে প্রচারণা ছাত্রদলের ভিপি প্রার্থীর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী আবিদুল ইসলাম খানকে আবাসিক হলের রিডিংরুমে (পাঠকক্ষ) প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গিয়েছে। 

ডাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণ বিধী অনুয়ায়ী হলের রিডিংরুমে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। 

সম্প্রতি আবিদুল ইসলাম খানের রিডিংরুমে প্রচারণা চালানোর এমন একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায় আবিদুল ইসলাম আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে সেখানে পড়তে থাকা শিক্ষার্থীদের সাথে করমর্দন (হ্যান্ডশেক) করছেন৷ যতদজন শিক্ষার্থী রিডিং রুমে পড়ছিলো সকলের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিচ্ছিলেন ও দোয়া চাচ্ছিলেন। এসময় তাকে কয়েকজনের সাথে কোলাকুলিও করতে দেখা গিয়েছে। 

জানা গেছে, আবিদ অমর একুশে হলের রিডিংরুমে গিয়ে এ প্রচারণা চালিয়েছেন। সেখানকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডাকসু ও হল সংসদ নির্বাচন - ২০২৫ এর নির্বাচনী বিধিমালা ৬ এর (চ) অনুযায়ী 'পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন-শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতরে ও করিডোরে মিছিল করা যাবে না।' এই বিধিমালা অনুযায়ী ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধী লঙ্ঘন করেছেন। এদিকে নির্বাচনী বিধিমালা ১৭ ধারা অনুযায়ী 'কোন প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন।' 

আচরণবিধি ভঙ্গের বিষয়ে আবিদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, 'কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।'

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close