শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গড়াই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ জনের জেল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম
গড়াই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ জনের জেল

গড়াই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ জনের জেল

রাজবাড়ীর বালিয়াকান্দি গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই ড্রেজার চালকের ৭ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শনিবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন স্থানীয় প্রশাসন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা এবং মনিরুল ও মিরাজুল নামে দুই যুবককে ৭ দিন করে জেল দেওয়া হয়েছে। তারা দুইজন কুষ্টিয়া ও পাবনার জেলার বাসিন্দা।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, “গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা এবং দুইজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।” 

জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বালু উত্তোলন   গড়াই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close