সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      
ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটকের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ভারতে অনুপ্রবেশকালে আটকের দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শনিবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেন। তাকে তল্লাশি করে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়, যা নিশ্চিত করে অনুপ্রবেশকারী একজন জ্যেষ্ঠ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, অনুপ্রবেশকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার বিষয়টি একটি বিরল ঘটনা।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরন্তর নজরদারির গুরুত্ব তুলে ধরে। এ জন্য রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।”

কর্মকর্তারা আরো জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ জানতে তদন্ত চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close