বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার (২৪ আগস্ট) ভোরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি রাত্রিকালীন যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। বাসটি দ্রুতগামী ছিল। ভোরের দিকে ওই মহাসড়কে দিনাজপুরের আমবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের জলাশয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি ১৫জন আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন যাত্রী চলে গেলেও ৬ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় যাত্রীরা জানান, বাসের চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহত একজনের নাম পাওয়া গেছে তিনি গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন। আহত যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা জানালেন হাসপাতালে চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, ওই বাসের যাত্রী ছিলেন ১৫জন। সবাই কমবেশি আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন কমবেশি আহত হলেও কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নিয়ন্ত্রণ   বাস   গণঅধিকার পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close