বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নবীনগর উপজেলা কৃষকদলকে সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছি: কে. এম মামুন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১:৩১ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে শাহপুর বাজারে এই দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় রতনপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নবীনগর উপজেলা কৃষকদলকে সুসংগঠিত করার জন্য উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে আমি সকাল থেকে সন্ধা পর্যন্ত কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিএনপির মনোনয়ন পেয়ে আপনাদের জন্য কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমি ছাড়াও বিএনপির মনোনয়ন এর জন্য অনেকে প্রত্যাশা করছে। দল যাকে মনোময়ন দিবে, আমরা সকলে দলের সিদ্ধান্ত মেনে নিব এবং ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিব।’

অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. সাইফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল আমিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম (সাকলাইন মাষ্টার), সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ (তুহিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম নাফিজ মিঠু, উপজেলা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আমজাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোহিদুল ইসলাম (ঝিনুক)সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কৃষকদল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close