বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:০২ পিএম

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডে ক্রিকেটে এটাই তার প্রথম ডাক। দীর্ঘদিন পর ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার এবং অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। সুমাইয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর নিশি সর্বশেষ খেলেন ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে। মাত্র ১৭ বছর বয়সী নিশিই এবারের বিশ্বকাপ দলে সর্বকনিষ্ঠ সদস্য।

তাদের জায়গা করে দিতে সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে টাইগ্রেসরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—২৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশ নারী বিশ্বকাপ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close