প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:৫৩ পিএম

প্রতীকী ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল হোসেন পলাশ (২১) খুলনার দোল খোলা টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তোফাজ্জেল হোসেন পলাশ মোটর সাইকেলযোগে মোংলা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”