বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে দারিদ্র্য বিমোচনে জেলা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:১৩ পিএম

কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের দাবিতে গঠিত কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ-এর অভিষেক অনুষ্ঠান আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. শাহাদত হোসেন, সাংবাদিক ইউনুছ আলী, মোখলেছুর রহমান, আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু এবং শিক্ষক এনামুল হক প্রমুখ।

সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, কুড়িগ্রামের ৪৬৯টি চরে সাড়ে পাঁচ লাখ মানুষ দূর্গত অবস্থায় বসবাস করছে। এর মধ্যে প্রায় ৯২ হাজারের বেশি প্রতিবন্ধী এবং ৭০ দশমিক ৮ শতাংশ দরিদ্র ও ৫৩ দশমিক ৩ শতাংশ হতদরিদ্র মানুষ। অনেকেরই সকালবেলার খাবারের নিশ্চয়তা নেই। তিনি আরও বলেন, দেশে ৪৪টি মন্ত্রণালয় থাকলেও কুড়িগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে আলাদা একটি চর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরি।

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, জেলার প্রতিটি খাতে অনিয়ম-অবিচার ও দুর্নীতি প্রতিরোধ করে কুড়িগ্রামের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close