বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাঙ্গলকোটে পিস্তলসহ যুবদল নেতা আটক
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৮:৫৬ PM

কুমিল্লার নাঙ্গলকোটের দোলখাঁড় ইউনিয়ন যুবদল নেতা এবং ওই ইউনিয়নের বাম গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আজিম মাহমুদ খোকনকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করে যৌথবাহিনী।

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে লাকসাম আর্মি ক্যাম্প ও নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে নাঙ্গলকোট থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী উপজেলার বাম গ্রামের মজুমদারপাড়ার আজিম মাহমুদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে তার ঘর থেকে একটি দেশীয় তৈরি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আজিম মাহমুদকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনী।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, বর্তমানে অনেক যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন তৈরি করছে। তবে আজিম মাহমুদ যুবদলের সমর্থক হতে পারে কিন্তু তার কোনো পদ-পদবি নেই।

নাঙ্গলকোট থানা ইনচার্জ  (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত আজিম মাহমুদের ব্যাপারে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   পিস্তল   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close