বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের তিন দিন পর খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:১৩ পিএম

পটুয়াখালীর বাউফলে নিখোঁজ হওয়ার তিন দিন পর উর্মি আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্বখালি-নুরাইনপাশা খালের হাওলাদারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উর্মি উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের নজরুল বয়াতির মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে উর্মি ঘরের বাইরে যায়। পরে দীর্ঘ সময় পার হলেও সে আর ফিরে না আসায় পরিবার খুঁজতে থাকে। তিন দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে স্থানীয়রা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের বাবা নজরুল বয়াতি অভিযোগ করে বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করেনি।

নিহতের মামা সবুজ তালুকদার দাবি করেন, উর্মির সঙ্গে স্থানীয় এক ছেলের সম্পর্ক ছিল। তবে ওই ছেলের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে দ্রুত আইনের আওতায় আনা হবে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ   কিশোরী   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close