প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:১০ পিএম

রাজবাড়ীর কালুখালীতে শনিবার (২৩ আগস্ট) বেলা ২টায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে আসা সরকার পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে যাওয়া সুবর্ণ এগ্রোর ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে বেশিরভাগই যাত্রী, ট্রাকচালক ও হেল্পার। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ