মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
উত্তরপত্র মূল্যায়নে ‘অবহেলা’: ৭১ পরীক্ষক ‘কালো তালিকায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘দায়িত্বহীনতা’ ও ‘অবহেলার’ অভিযোগে ৭১ পরীক্ষককে ‘কালো তালিকাভুক্ত’ করেছে।

আজ শনিবার (২৩ আগস্ট) বিকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে বলেন, “এসব শিক্ষকের বিরুদ্ধে দায়িত্তে অবহেলার প্রমাণ পেয়েছি। তাই তাদের ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়েছে।

গত ২০ অগাস্ট ঢাকা বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষকের নাম দ্রুত ই-এফটি থেকে বাদ দিয়ে বোর্ডকে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

গত ১০ অগাস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডের অকৃতকার্য তিন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন।

উল্লেখ্য, এসব শিক্ষক আগামী পাঁচ বছর বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  উত্তরপত্র   মূল্যায়ন   কালো তালিকায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close