প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম

গজারিয়ায় উপজেলার টেংগারচর ইউনিয়নে বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসচ্ছল রোগীদের স্বাস্থ্য সেবা ও মেডিসিন প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) সকাল দশটা থেকে অনুষ্ঠিত ক্যাম্পে, স্থানীয় পাঁচ শতাধিক অসচ্ছল ও দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে সাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিনা মূল্যের স্বাস্থ্য ক্যাম্পটি উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মজিবর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও বিশেষজ্ঞ চিকিৎসক টি ইসলাম শামীমের পরিচালনায়। ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ওই ক্যাম্প পরিচালনা করা হবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন, সদস্য সচিব মো. হানিফ মিয়া, বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভুইয়া, সদস্য সচিব শরীফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন, দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু প্রমূখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে