বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজৈরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:১৮ পিএম আপডেট: ২৩.০৮.২০২৫ ৩:৩১ PM
আরিফ, রহিম, কামাল, শাহিন

আরিফ, রহিম, কামাল, শাহিন

মাদারীপুরের রাজৈরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুর থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ও রাজৈর পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজৈর পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), একই ইউনিয়নের দিগুলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) ও মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৩৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আমবাগ থেকে আরিফকে ১০০ গ্রাম গাঁজা, বাসুদেবপুর থেকে আব্দুর রহিমকে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুর থেকে কামাল ও শাহিনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই অভিযানগুলো পরিচালনা করেন রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, ফরিদুজ্জামান, রিপন আলী, মোস্তফা ও কামরুজ্জামান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজৈর   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close