বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুই কেজির বেশি ওজনের ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:৪৭ AM

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। শুক্রবার বিকেলে জেলে লিটন মাঝির জালে ধরা পড়ে মাছটি। ওজন করার পর দেখা যায় এর ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটি নিলামে তোলা হয়। প্রতিযোগিতামূলক নিলামের পর ইলিশটির দাম ওঠে ৯ হাজার টাকা, যা কিনে নেন স্থানীয় ব্যবসায়ী ফারুক ব্যাপারী।

লিটন মাঝি বলেন, “এবার ভরা মৌসুমেও ইলিশের তেমন দেখা নেই। জালে মাছ না থাকায় খুব কষ্টে দিন কাটছে। আজ ভাগ্যক্রমে এত বড় মাছ পেয়েছি। ৯ হাজার টাকায় বিক্রি করতে পেরে স্বস্তি পেয়েছি।”

অলি বাজারের পাটোয়ারী মৎস্য আড়তের মালিক সাইফুল পাটোয়ারী জানান, এ বছর ইলিশের সরবরাহ অন্যান্য বছরের তুলনায় অত্যন্ত কম। মৌসুমের তুলনায় মাত্র দশভাগের একভাগ মাছ পাওয়া যাচ্ছে। তবে বড় ইলিশের চাহিদা বেশি থাকায় দামও অনেক বেশি পাওয়া যাচ্ছে, যা জেলেদের কিছুটা হলেও আনন্দ দিচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close