বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
মাগুরায় সাবেক এমপি কাজী কামাল ও যুবদল নেতা নয়নের গণসংবর্ধনা ও জনসভা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৪২ পিএম

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়নকে গণসংবর্ধনা ও জনসভা দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির উদ্যোগে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক মাস্টার, যুবদল দক্ষিণ মাগুরা ইউনিটের সাবেক সভাপতি মো. জাফর ইকবাল ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এনায়েত হোসেন বকুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন যুবদল নেতা মো. রবিউল ইসলাম নয়ন। এছাড়া মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি সৈয়দ ফারুকুজ্জামান, বিএনপি নেতা মো. আক্কাস শেখ, মেম্বার ফারুকুজ্জামানের নেতৃত্বে কয়েক হাজার নেতা–কর্মী জনসভায় যোগ দেন।

সভায় প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বলেন, “বিএনপি দলের মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার হয়ে কাজ করব। কেউ অপরাধ করলে আমাদের জানান, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজী সালিমুল হক কামাল ও আমি, আমরা দুই ভাই, মাগুরা-২ আসনের জনগণের কল্যাণে বিএনপির জন্য রাজপথে কাজ করে যাব।”

স্বদেশ প্রতিদিন/ আরেফ


আরও সংবাদ   বিষয়:  মাগুরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close