মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:৪৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে ভিডিওটি এই প্রতিবেদকের হাতে এসেছে। এর আগে ভিডিওটি অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

ফাঁস হওয়া চার মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে হাতিয়ার গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালকে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিওটি দুলাল নিজেই তার মোবাইলে ধারণ করেন।

অভিযুক্ত মনিরুজ্জামান দুলাল বর্তমানে জেলার সদর উপজেলার পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্র জানায়, মনিরুজ্জামান দুলালের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ ওঠে। পরে তাকে হাতিয়া থেকে নোয়াখালী সদরে বদলি করা হয়।

গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালের অসংখ্য নারী কেলেঙ্কারি সবার মুখে মুখে। একজন শিক্ষক হয়ে তার এমন অপকর্মে আমরা লজ্জিত। আমরা তার বিচার চাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক মনিরুজ্জামান দুলালের নারী কেলেঙ্কারি নিয়ে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী বেশ কয়েকবার সালিশ করে তাকে শাস্তি দেন। তারপরও সংশোধন না হওয়ায় তাকে হাতিয়া থেকে সদরে বদলি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ‘এটি শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক বিষয়। ভিডিওর ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এমন অনৈতিক কাজে জড়িত হওয়ার সাহস না করে।’

অভিযোগের বিষয়ে পূর্ব ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দুলালকে বার বার কল দিলেও তার সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে তার এক আত্মীয় বলেন, ভিডিওটি প্রকাশের পর থেকে দুলাল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন।

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব বলেন, ‘বিষয়টি এখনো আমাদের কাছে আসেনি। তবে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সহকারী শিক্ষক   আপত্তিকর ভিডিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close