বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:৪৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচন ও পিআর পদ্ধতি নিয়ে মন্তব্য করে বলেন, ‘পিআর ইস্যুতে নির্বাচন পেছালে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে।’ তিনি বলেন, ‘পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। এমন কোনো আচরণ বা ব্যবস্থা মানুষের জন্য করা উচিত নয়, যেটা বিভ্রান্তি তৈরি করে।’

শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ডা. জাহিদ বলেন, ‘যদি আপনাদের কর্মসূচির কারণে নির্বাচন হওয়া নিয়ে মানুষের মনে কোনো আশঙ্কা জমে, তবে লাভবান হবে স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ২০২৪-এ ৩৬ জুলাই করেছিলেন? এখনো বলব, ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাফ দিয়ে পড়বেন না।’ 

তিনি বলেন, ‘আজকে এভাবে যারা কথা বলেন, যাদের কোনো রেকর্ড নাই। যাদের জনগণ কোনো অবস্থাতেই কোনোকিছুর দায়িত্ব দেয়নি; সে সব মানুষ যখন কথা বলেন- তাদের বলব, আপনাদের অতীত অভিজ্ঞতায় অপরিপক্বতা আছে, সেই জন্য আপনারা যেটা বলেন সেটির পরবর্তী ফলটা স্বৈরাচারের পক্ষে চলে যাবে। দেশ ভয়ংকর বিপদের দিকে এগিয়ে যাবে।’

তিনি আর ও বলেন, ‘আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন। গায়ের জোর দিয়ে কিছু করার-রাখার চেষ্টা করবেন না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আপনার কথা বলার অধিকার আছে। কথা শোনারও মানসিকতা থাকতে হবে। তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না। এটা মানি না ওটা মানি না- এমন বাচ্চা মানুষের মতো আচরণ, পরমত সহিষ্ণুতার যে অভাব এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close