বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩:১৮ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৩:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তার প্রেমের গল্পগুলো সিনেমার মতো নাটকীয়। এর মধ্যে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই-এর নামও রয়েছে। ২০০৮ সালে সালমানের গেম শো ‘দস কা দম’-এ উপস্থিত হয়ে ঐশ্বরিয়া সেই সম্পর্কের রেশ নিয়েই প্রেমিককে নিয়ে অভিমান প্রকাশ করেন।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, শো চলাকালীন ঐশ্বরিয়া বলেছিলেন, “দেখতে পাই তো আমি। যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট করো তাদের সঙ্গে।”

এ কথা শুনে সালমান কিছুটা অবাক হলেও, পরে আদরের সুরে বলেন, “তুমিও এসেছ। এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি।” এরপর ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন তিনি।

শুধু ঐশ্বরিয়াই নয়, পরবর্তী প্রেমিকা ক্যাটরিনা কাইফও সালমানের ফ্লার্ট নিয়ে একই ধরনের অভিমান প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “সালমান খান, তুমি মহিলাদের সঙ্গে ইদানীং খুবই ফ্লার্ট করছ দেখছি।”

যদিও ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের সময় সালমান বেশ পজিটিভ ছিলেন, গুঞ্জন রয়েছে যে সেই সময়ে ঐশ্বরিয়ার অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় সালমান আপত্তি জানিয়েছিলেন। বলা হয়, এর প্রভাব পরবর্তীতে বিবেকের ক্যারিয়ারে প্রভাব ফেলেছে।

পরবর্তী সময়ে ঐশ্বরিয়ার বিয়ে হয় অভিষেক বচ্চনের সঙ্গে, আর ক্যাটরিনার বিয়ে হয় ভিকি কৌশলকে। বর্তমানে সালমান অবিবাহিত থাকলেও, তার জীবনেও প্রেম এসেছে, তবে কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

একটি টক শোতে সালমান নিজেই আক্ষেপ প্রকাশ করেছেন, “সব আমার দোষ। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তারা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছেন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালমান   ঐশ্বরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close