বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাঁচা মাছ চিবিয়ে খান যিনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৩:৩০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জের মৃত ফুল মোহাম্মদের একমাত্র সন্তান মো. আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি হলেও তার অদ্ভুত খাদ্যাভ্যাস তাকে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। প্রতিদিন রান্না করা মাছের পরিবর্তে তিনি মাছ খেয়ে থাকেন কাঁচা।

আনোয়ার হোসেন জানান, ছোটবেলা থেকেই কাঁচা মাছ খাওয়ার অভ্যাস তার মধ্যে গড়ে উঠেছে। এখন প্রতিদিন ভাত, রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে সহজেই কাঁচা মাছ গ্রহণ করেন। আশ্চর্যের বিষয়, এতদিন ধরে এই অভ্যাস বজায় রাখলেও শরীরে কোনো অসুবিধা দেখা দেয়নি।

পেশাগতভাবে আনোয়ার ফার্নিচারের কাজ করে সংসার চালান। 

ক্ষিরতলা গ্রামে আনোয়ারের এই খাদ্যাভ্যাস এখন চর্চার বিষয়। গ্রামের মানুষ প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি, তবে দীর্ঘদিন ধরে কাঁচা মাছ খাওয়ার দৃশ্য দেখে এখন তারা অবাক হলেও মেনে নিচ্ছেন।

প্রতিবেশী বাশির বলেন, “আমরা তো কাঁচা মাছ খাওয়ার কথা ভাবতেও পারি না। কিন্তু আনোয়ার এমনভাবে খান যেন ভাজা বা রান্না করা মাছই খাচ্ছেন।”

স্থানীয় পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন আনসারী জানিয়েছেন, সাধারণত কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণের আশঙ্কা থাকে। তবে কাঠমিস্ত্রি আনোয়ার হোসেনের ক্ষেত্রে এখনও কোনো জটিলতা না হওয়াটা সত্যিই ব্যতিক্রম।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   কাঁচা মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close