বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউক্রেনকে যে ৪ শর্ত পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য চারটি শর্ত জানিয়েছেন। ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের চিন্তাভাবনা সম্পর্কে অবগত তিনটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) আলাস্কায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হয়। এটি ছিল চার বছরেরও বেশি সময় পর প্রথম রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন

তিন ঘণ্টার বৈঠকের প্রায় পুরোটাই ইউক্রেন নিয়ে সম্ভাব্য সমঝোতার আলোচনায় কেটেছে বলে জানায় সূত্রগুলো। সংবেদনশীল বিষয়ে আলোচনা হওয়ায় তারা নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।

বৈঠকের পর ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পুতিন বলেন, এই আলোচনার ফলে ইউক্রেনে শান্তির পথে অগ্রগতি হতে পারে। তবে তিনি বা ট্রাম্প কেউ-ই আলোচনার নির্দিষ্ট কোনো বিবরণ প্রকাশ করেননি।

রয়টার্সের অনুসন্ধানে পুতিনের প্রস্তাবের যে চিত্র উঠে এসেছে তা হলো— যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির শর্তাবলীর প্রতি ক্রেমলিন কী চায়, তার সবচেয়ে বিস্তারিত রুশ-ভিত্তিক ধারণা। এ যুদ্ধ ইতিমধ্যেই লাখো মানুষের মৃত্যু ও আহতের কারণ হয়েছে।

সূত্রগুলোর মতে, পুতিন গত জুনে যে দাবি করেছিলেন, তার তুলনায় এখন কিছুটা ছাড় দিচ্ছেন। তখন তিনি ইউক্রেনকে চারটি অঞ্চল—পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক (যা মিলে দনবাস গঠন করে) এবং দক্ষিণাঞ্চলের খেরসন ও জাপোরিঝিয়া—পুরোপুরি ছেড়ে দিতে বলেছিলেন।

কিয়েভ সেগুলো প্রত্যাখ্যান করে বলেছিল, এটি কার্যত আত্মসমর্পণের শর্ত।

নতুন প্রস্তাবে পুতিন জোর দিয়ে বলছেন, ইউক্রেনকে এখনো দনবাসের যেসব অংশ তার নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো পুরোপুরি ছেড়ে দিতে হবে। তবে এর বিনিময়ে মস্কো জাপোরিঝঝিয়া ও খেরসনে বর্তমান ফ্রন্টলাইনেই যুদ্ধ থামাতে রাজি হতে পারে।

মার্কিন অনুমান ও উন্মুক্ত সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়া দনবাসের প্রায় ৮৮% এবং জাপোরিঝিয়া ও খেরসনের প্রায় ৭৩% অঞ্চল দখলে রেখেছে।

চুক্তির অংশ হিসেবে রাশিয়া খারকিভ, সুমি ও দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের যেসব ছোট অংশ দখলে নিয়েছে, সেগুলো ফিরিয়ে দিতে প্রস্তুত বলেও ওই সূত্রগুলো জানায়।

তবে পুতিন আগের মতোই জোর দিয়ে বলছেন, ইউক্রেনকে অবশ্যই ন্যাটোতে যোগদানের আশা ত্যাগ করতে হবে এবং ন্যাটোকে আইনিভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে জোট পূর্বদিকে আর সম্প্রসারিত হবে না। 

এর পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনী সীমিত করার শর্ত এবং পশ্চিমা দেশগুলোর কোনো সেনা শান্তিরক্ষী বাহিনী হিসেবে ইউক্রেনে মোতায়েন করা যাবে না—এ দাবিও বহাল রেখেছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   পুতিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close