বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে হামলা, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:১০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টার ও বিমানঘাঁটির কাছে দুটি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছে। দেশটির সরকার এ ঘটনাগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। তবে এই দুই ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিওকিয়া প্রদেশে মাদকদ্রব্য ধ্বংসের কাজে সহায়তা করছিলেন জাতীয় পুলিশের হেলিকপ্টার, যা ড্রোন হামলার শিকার হয়। প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হতে দেখা যায়।
 
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ জানিয়েছেন, হামলাটি করেছে সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক (FARC) থেকে বের হওয়া ‘ইসটাডো মেয়র সেন্ট্রাল (EMC)’–এর ৩৬তম ফ্রন্ট। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, এ ঘটনায় অন্তত আটজন নিহত ও আটজন আহত হয়েছেন।

একই দিনে কালি শহরের মার্কো ফিদেল সুয়ারেজ সামরিক বিমানঘাঁটির কাছে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। স্থানীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখানে অন্তত ছয়জন নিহত এবং ৫০ জন আহত হন। কলম্বিয়ার বিমান বাহিনী এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, হামলাটি গাড়ি বোমার মাধ্যমে চালানো হয়েছে।

কালি শহরের মেয়র অফিস জানিয়েছে, শহরের প্রবেশ ও প্রস্থান পথগুলোতে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের তথ্য দিলে প্রায় ৪০০ মিলিয়ন পেসো (১ লাখ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

এর আগে, চলতি বছরের জুনে কালি ও কউকা অঞ্চলের বিভিন্ন শহরে একাধিক হামলায় অন্তত সাতজন নিহত এবং ২৮ জন আহত হয়েছিল। সে সময় প্রসিকিউটর অফিস জানিয়েছিল, ২০২২ সালে স্থানীয় এক ফার্ক বিদ্রোহী নেতার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছিল।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কলম্বিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close