বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লায় সাবেক সমন্বয়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:২৭ AM আপডেট: ২২.০৮.২০২৫ ১১:৩০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার তিতাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নূর মোহাম্মদ নামে সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী, এবং আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নূর মোহাম্মদ তিতাস উপজেলার কালাচান কান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি সম্প্রতি বিলুপ্ত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির তিতাস উপজেলার সমন্বয়ক ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নূর মোহাম্মদ ভুক্তভোগীর সঙ্গে পরিচয়ের পর বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাবও দিয়েছিলেন।

গত ১৬ জুলাই, নূর মোহাম্মদ ভুক্তভোগীকে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেন। পরে কোমল পানীয় খাওয়িয়ে জ্ঞান হারিয়ে গেলে তাকে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এর পর তাকে মাইক্রোবাসে বাড়ির সামনে রেখে যান।

ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারকে বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন।

নূর মোহাম্মদকে একাধিকবার কল হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close