শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
ভক্তদের জন্য নতুন সুখবর নিয়ে এলেন মানসী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:১২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী মানসী সেনগুপ্ত মাতৃত্ব আর অভিনয়—দুই দায়িত্বই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। দুই সন্তানের মা হওয়ার পরও তিনি ফিরেছেন অভিনয়ের জগতে, পাশাপাশি সংসার ও সন্তানদের যত্নেও রেখেছেন পূর্ণ মনোযোগ। এর মাঝেই এবার ভক্তদের জন্য জানালেন নতুন এক আনন্দের খবর।

সম্প্রতি একটি মিনি ভ্লগে মানসী জানিয়েছেন, তিনি শিগগিরই নিজের শাড়ির ব্র্যান্ড নিয়ে আসছেন। ভ্লগে তিনি বলেন, ‘আমি সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমার ব্র্যান্ড আসছে। খুব তাড়াতাড়ি লঞ্চ হবে।’

নিজের ব্র্যান্ডের প্রথম শাড়িটি মাকে উপহার দিয়ে মানসী বলেন, এটি তার বোন রাইমা সেনগুপ্ত কিনেছেন। মানসীর মতে, ব্যবসার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে গুলিয়ে ফেলা উচিত নয়। তাই শুরু থেকেই তিনি বিষয়টি আলাদা রাখছেন।

ভ্লগে আরও জানা যায়, মানসীর ব্র্যান্ডের নাম হবে ‘দ্য সুতি বাই মানসী’। আর তার ব্র্যান্ডের প্রথম মডেল হিসেবে কাজ করবেন বোন রাইমা।

অভিনয়, ভ্লগিং, মাতৃত্ব—সবকিছুর পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন মানসী। ফলে ভক্তরা যেমন তাকে নিয়ে গর্বিত, তেমনি নতুন উদ্যোগের সাফল্যের অপেক্ষায়ও রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মানসী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close