বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটে পাথর লুট: জড়িতদের তালিকা প্রকাশ করলো দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:০৭ AM আপডেট: ২২.০৮.২০২৫ ৮:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তালিকাটি প্রকাশ করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসনের সাথে অসাধু যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে গত ১৩ আগস্ট সিলেটের সাদাপাথর এলাকায় অভিযান পরিচালনা করে দুদক। 

তালিকায় সরকারি দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে। তাদের মধ্যে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের চার কর্মকর্তা—আজিজুন্নাহার, মোহাম্মদ আবুল হাছনাত, উর্মি রায় ও আবিদা সুলতানার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পুলিশ, বিজিবি সদস্য, ওসি, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দও অভিযুক্তদের মধ্যে আছেন।

দুদকের তালিকায় ৪২ জন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপির সঙ্গে সম্পৃক্তদের মধ্যে রয়েছেন—রেজাউল হাসান কয়েস লোদী, ইমমাদ হোসেন চৌধুরী, সাহাব উদ্দিন, হাজি কামাল, লাল মিয়া, সাজ্জাদ হোসেন দুদু, রুবেল আহমেদ বাহার, মুসতাকিন আহমদ ফরহাদ, মো. দুলাল মিয়া দুলা, রজন মিয়া, জসিম উদ্দিন, সাজন মিয়া, জাকির হোসেন, মোজাফর আলী, মানিক মিয়া, মোহাম্মদ মকসুদ আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, শাহ আলম স্বপন, আবুল কাশেম ও আমজাদ বক্স।

জামায়াতের পক্ষ থেকে অভিযুক্ত হয়েছেন—সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফকরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদীন।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা—নাজিম উদ্দিন ও আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীও তালিকায় রয়েছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের মধ্যে উল্লেখ করা হয়েছে—বিলাল মিয়া, শাহাবুদ্দিন, গিয়াস উদ্দিন, মনির মিয়া, হাবিল মিয়া, সাইদুর রহমান ও আব্দুল ওদুদ আলফুর নাম।

অন্যান্যদের মধ্যে রয়েছেন—আনর আলী, উসমান খা, ইকবাল হোসেন আরিফ, দেলোয়ার হোসেন জীবন (মেম্বার), আরজান মিয়া, জাকির, আলী আকবর, আলী আব্বাস, মো. জুয়েল, আলমগীর আলম (চেয়ারম্যান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন), ও মুকাররিম আহমেদ (শিক্ষক, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসা, মীরবক্সটুলা)।

দুদক আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীর নামও পাওয়া গেছে, যাদের বিষয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দুদক   পাথর লুট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close