বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‌বিচারকের বাসায় ঘুষ পাঠিয়ে পদ হারালেন জামায়াতের পি‌পি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিচারকের বাসায় ঘুষ পাঠানোর অভিযোগে আইনজী‌বি স‌মি‌তির সদস্যপদ স্থ‌গিত হবার পর, এবার জেলা জামায়া‌তের সাংগঠ‌নিক সদস্যপদও হারালেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশলী (পিপি) এডভোকেট মো. রুহুল আমিন।

গতকাল বৃহস্প‌তিবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সে‌ক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

প্রেস‌ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, পটুয়াখালী বার সমিতির সদস্য পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভো‌কেট রুহুল আমীন এর পেশাগত অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রকাশিত খবরের প্রতি স্থানীয় পৌরসভা ও জেলা সংগঠনের দায়িত্বশীলদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে জরুরী ভিত্তিতে দায়িত্বশীলরা আনুষ্ঠানিক সভায় বসেন। সভায় বিষয়টি আলোচনা পর্যালোচনা করে অ্যাডভোকেট রুহুল আমীন এর সাংগঠনিক সদস্য পদ মূলতবী করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। তিন দিনের সময়সীমায় তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করিবেন। প্রতিবেদনের ধারাবাহিকতায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আ‌গে, বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনজীবী সমিতির এক জরুরি সভায় উক্ত আদাল‌তের পি‌পি অ্যাড‌ভো‌কেট রুহুল আমিনের সদস্যপদ সাম‌য়িকভা‌বে স্থ‌গিত করা হয়।‌

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close