বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় মৎস্য সপ্তাহে মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩:২৪ AM

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৎস্যজীবীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার এবং মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান।

হাডুডু খেলায় অংশগ্রহণ করে ফুলচান বর্মন দল ও মহাবীর বর্মন দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে মহাবীর বর্মন দলের ৪ পয়েন্ট অর্জনের মাধ্যমে জয়লাভ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় মৎস্য সপ্তাহকে প্রাণবন্ত করতে মৎস্যজীবীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলাও টিকিয়ে রাখতে হবে। হাডুডু বাংলার প্রাণের খেলা, যা টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “দেশি মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। সকলের আন্তরিক অংশগ্রহণে আমরা দেশি মাছের ভাণ্ডার সমৃদ্ধ করতে পারব।”

প্রতিযোগিতা ও খেলার সময় স্থানীয় এলাকাবাসী ও মৎস্যজীবীরা ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ প্রদর্শন করে

স্বদেশ প্রতিনিধি/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মৎস্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close