বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩:৫০ AM

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর স্থগিত করেছেন। মূল কারণ হিসেবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং ইউরোপের ভূরাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, মেলোনির এশিয়া সফরের অংশ হিসেবে ৩০ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তিনি দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন। এরপর ৮ সেপ্টেম্বর পর্যন্ত তার সিঙ্গাপুর, জাপানসহ পাঁচটি দেশে যাওয়ার সূচি চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই ইউরোপের ভূরাজনৈতিক জটিলতার কারণে পুরো সফর প্যাকেজ স্থগিত করে রোম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, ঢাকায় ইতালির দূতাবাস বৃহস্পতিবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে।

তিনি জানান, শুধু বাংলাদেশ নয়, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরও একসঙ্গে স্থগিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপের নিরাপত্তাজনিত অগ্রাধিকারের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মেলোনির এই সফরকে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখছিল। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এটি হতে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, অভিবাসন ও শ্রমবাজার ইস্যুটি এ সফরের আলোচনায় প্রধান স্থান পেত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইতালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close