বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩:১৯ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজন করা এ র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শুরু হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার।

র‌্যালি ও সমাবেশে নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির ও পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা জয়নাল আবেদীন হিরন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, মহি উদ্দিন রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন রনি প্রমুখ।

র‌্যালিতে নাঙ্গলকোট উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ, ছাত্রদল নেতা ও মাদ্রাসা কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, কামরুজ্জামান টিটু, নুরুল আফসার সজল, আব্দুল মমিন, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক মাসুদ, আজিম আহমেদ, শাহাদাত হোসেন মোল্লা, মহিন উদ্দিন, বাহার, সাব্বির, ইমরান, কাউছার, ইয়াছিন আরাফাত, কামরুল ইসলাম, আকবর, আব্দুল আলি, আব্দুল মমিন, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, জিয়াউর রহমান, ওমর ফারুক, জিয়াউর রহমান বিপ্লব, মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাস্তার পাশে ফলজ বৃক্ষরোপণ কার্যক্রম এবং নাঙ্গলকোট সরকারি কলেজ প্রধান ফটক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   স্বেচ্ছাসেবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close