প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৫৪ AM

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে নির্বাচন করার দাবিতে শক্তিশালী বার্তা প্রদান করেন।
মিছিলটি বকচর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মণিহারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুর হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। এজন্য তারা যশোরসহ দেশের সব আসনে বর্তমান সীমানা অক্ষুণ্ন রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার দাবি জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ