বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৫৯ AM

যশোরের শার্শায় নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত আলুর বীজ কোম্পানি ড্যানিসপো হল্যান্ডের ডায়মন্ট, রোমান্টিকা ও মারিনেল্লা জাতের বীজ আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলি শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যানিসপো হল্যান্ড কোম্পানির একমাত্র আমদানি কারক মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ।

প্রধান আলোচক রনি শেখ সভায় বলেন, “ড্যানিসপো হল্যান্ড কোম্পানির বীজ আলুর গুণগত মান অত্যন্ত উন্নত। ডায়মন্ট, রোমান্টিকা ও মারিনেল্লা জাতের বীজ আলু অধিক ফলনশীল, ভাইরাসমুক্ত এবং কোল্ড স্টোরেজ ছাড়াই দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব। এছাড়া এই আলুর জার্মিনেশন খুব ভালো। তাই আমি কৃষক ভাইদের আহ্বান জানাই, এই বীজ আলু চাষ করুন এবং কাঙ্খিত ফসল ঘরে তুলুন।”

সভায় শার্শা উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষক, সার ও বীজ ব্যবসায়ীবৃন্দও উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close