বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পরিবেশ রক্ষায় নোয়াখালীর ৯ উপজেলার ৯শ চারা গাছ বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:১৪ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব সৃষ্টির লক্ষ্য নিয়ে নোয়াখালীতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। ‘অপারেশন গ্রীনশিল্ড’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার ৯ উপজেলায় ৯০০ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার হরীনারায়নপুর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একযোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে চারা রোপণ কার্যক্রম চলে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ব্যাপক ক্ষতি হয়েছে। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারা বৃক্ষরোপণের এ উদ্যোগ নিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, গাছে ক্ষতিকর পেরাক ও তার অপসারণ করেও কাজ করছে তারা।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান রায়হান, সাধারণ সম্পাদক শাহাজাদী আফরোজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পরিবেশ   নোয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close