শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আট মামলায় ইমরান খানের জামিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আটটি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে তার নামে এসব মামলা রজু করা হয়েছিলো।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চ আজ আবেদনগুলোর শুনানি পুনরায় শুরু করেন।

পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি রাষ্ট্রপক্ষে এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালমান সফদার।

পিটিআই তাদের এক্স পোস্টে ইমরান খানের জন্য বিজয় হ্যাশট্যাগ ব্যবহার করে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, ইমরান খান গত দুই বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি দুর্নীতি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে, লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরানের জামিন প্রত্যাখ্যান করেন।  

কারাবন্দি পিটিআই নেতার সেই আবেদন ২৪ জুন লাহোর হাইকোর্ট (এলএইচসি) প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কয়েকদিন পরে, ইমরান সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেন।

সূত্রঃ ডন


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মামলা   ইমরান খান   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close