বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোহিতের জায়গায় ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস!
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন জল্পনা অনুযায়ী, ভারতের ওয়ানডে দল নেতৃত্ব দিতে পারেন শ্রেয়াস আইয়ার। বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রোহিত শর্মার পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে শ্রেয়াসের নাম উচ্চারণ করা হচ্ছে।

এশিয়া কাপের স্কোয়াডে শ্রেয়াস সুযোগ না পেলেও বোর্ড মনে করছে তিনি ওয়ানডেতে লম্বা সময়ের জন্য নেতৃত্ব দিতে পারবেন। ইতিমধ্যে শুভমান গিলকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন পদে বসানো হয়েছে, যা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয়।

সূত্রের খবর, এশিয়া কাপের পরই ভারতের ওয়ানডে দলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। রোহিত ও কোহলিকে এ বিষয়ে স্বাধীনভাবে ভাবার সুযোগ দেওয়া হবে, তবে বোর্ড আর রোহিতকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখতে চায় না।

প্রসঙ্গত, কোহলির বয়স ৩৬ এবং রোহিতের ৩৮। দু’‌জনে মিলিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান করেছেন। তবে ২০২৭ বিশ্বকাপের সময় দু’‌জনের বয়স যথাক্রমে ৩৮ ও ৪০ হবে, যা ফিটনেস ও ফর্ম ধরে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। রোহিত করেছিলেন ১৮০ রান, গড় ৩৬, স্ট্রাইক রেট ১০০। কোহলি ৫ ম্যাচে করেছেন ২১৮ রান, গড় ৫৪.৫০, পাকিস্তানের বিপক্ষে একটি শতরানসহ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রান।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ওয়ানডে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close