প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:২২ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ২:২৬ PM

সংগৃহীত ছবি
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে প্রায় ঘণ্টাব্যাপী জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ থাকার কারণে যানজটে সাধারণ মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তিন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমানকে শিগগিরই কলেজ থেকে বদলি করতে হবে।
এছাড়াও, শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ ও ফারিহা আলম প্রমুখ বক্তব্য রাখেন।