বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:৪৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। 

আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান করেন।

১ নম্বর ওয়ার্ডের সদস্য জাম্মদ কবিরাজ জানান, চেয়ারম্যান গত বছরের ৫ আগস্টের পর থেকে ইউনিয়ন কার্যক্রমে উপস্থিত হননি। ১৭ মাস ধরে সদস্যরা কোনো সম্মানী পাননি, এবং সরকারি প্রকল্প, গ্রাম আদালতের কার্যক্রম স্থবির রয়েছে।

তাদের অভিযোগ, ভূমি রাজস্ব, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সের ৩৫ লাখ ৫২ হাজার টাকা চেয়ারম্যানের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে, এবং জন্ম, মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। গত এক বছর ধরে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এই অভিযোগ উপস্থাপন করেছেন।

চেয়ারম্যান মো. হাসানুজ্জামান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে তিনি ব্যবস্থা মেনে নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেছেন।

তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে চেয়ারম্যানের পদ স্থগিত করা হবে, এবং জনভোগান্তি না বাড়াতে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইউপি চেয়ারম্যান   অপসারণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close