বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:৫০ AM আপডেট: ২১.০৮.২০২৫ ১১:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত দুইজনকে হাসপাতালে নেয়ার পর একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মুন্সিগঞ্জের মাওয়া এলাকা থেকে একটি প্রাইভেট কার ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো একজনকে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটিতে চারজন ছিলেন।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, গাড়িটি সরিয়ে নেয়ার পর সকাল সোয়া ৭টার দিকে ঢাকামুখী লেনটি পুনরায় খোলা হয়।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে গাড়ির ভাঙা অংশে ছড়িয়ে ছিটিয়ে রক্ত দেখা যায় এবং আহত একজনকে কান্না করতে দেখা গেছে।

সূত্র: ইউএনবি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close