বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ময়মনসিংহে উন্মুক্ত লটারিতে ১১ ইউপির খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে বর্জন হট্টগোলের পর ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৫৫ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার হলরুমে রাজনৈতিক দল ও আবেদনকারীদের উপস্থিতিতে লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এর আগে ২৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে ১৩২টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। লটারি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে ১১টি ইউনিয়নের ৫৫ জন ডিলার বাছাই করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল করিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি মো. আরিফুল ইসলাম প্রিন্স ঢাকা পোস্টকে জানান, উপজেলার ১১টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে দাখিলকৃত আবেদন যাছাই বাছাই করে অত্যান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম শেষ করা হয়েছে। আশা করছি খাদ্যবান্ধবের উপকারভোগীরা আর হয়রানির শিকার হবেন না।  

জানা যায়, গত ১৯ আগস্ট সদর উপজেলা পরিষদের হলরুমে লটারি শুরু হলে জামায়াতে ইসলামি ও বিএনপির নেতাকর্মীরা সুবিধাভোগীদের সুযোগ দেওয়ার অভিযোগে অনুষ্ঠানে বর্জন করেন। তবে আলোচনার মাধ্যমে প্রথম ধাপে ৩টি ইউনিয়নের লটারি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বাকি ৮টি ইউনিয়নের লটারি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হোরায়রা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. ফারুক রেজা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:   খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার   ময়মনসিংহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close