বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে যা বললেন জাহিদ হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:০৬ AM

দেশের প্রখ্যাত অভিনেতা জাহিদ হাসান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৭ বছর একসাথে কাটানো এই দম্পতির দুই সন্তান রয়েছে। 

তবে শোবিজের কোনো অনুষ্ঠানে বা প্রকাশ্যে তাঁরা একসাথে খুব দেখা যায় না। এ নিয়ে সমালোচক এবং অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন জন্মে; অনেকেই মনে করেন, সংসার জীবনে সমস্যা আছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিভিন্ন আলোচনা চলতে থাকে।

সম্প্রতি এক পডকাস্টে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সংসারে কোনো সমস্যা নেই এবং তারা পরিপূর্ণ সুখে আছেন। 

অভিনেতার ভাষ্য, “আমরা ভালো আছি। কিছু মানুষ সবসময়ই কিছু না কিছু খুঁজে বের করতে চেষ্টা করে, তাই তারা এই ধরনের গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে, রান্না করে খাওয়ায়ও সাহায্য করে। সত্যি বলতে, আমি যেন মায়ের মতো একজন স্ত্রী পেয়েছি।”

এক পর্যায়ে স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন জাহিদ। তিনি বলেন, “আমাদের কখনও ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।”

একসঙ্গে কোথাও না যাওয়ার বিষয়েও জাহিদ ব্যাখ্যা দেন। তিনি জানান, “মানুষ যা বলে, তার একাংশ ঠিক। আমরা একসাথে খুব বেশি কোথাও যাই না। তবে এটা শুটিং-এর ব্যস্ততার কারণে। এমনকি নিজের ভাইয়ের বিয়েতে যেতে পারিনি আমি, কারণ সেদিন বরিশালে নাটকের শো ছিল। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষে বের হতে ইচ্ছে হয় না। তাই প্রায়ই অনুষ্ঠানে মৌই একা যায়।”

কথোপকথনের এক পর্যায়ে জাহিদের অতীত প্রেমের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, “মৌ আমার সাবেক প্রেমিকার কথা জানে এবং মাঝে মাঝে এই নিয়ে মজা করে। আমার আগের সম্পর্কের কথা পরিবারও জানে। একবার মৌ মজা করে বলেছিল, ‘এগুলো ফেলে রেখেছ কেন? যত্ন করে রাখো।’ তখন ওর হাতে অনেকগুলো চিঠি ছিল।”

অতীতে জাহিদ একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করেছিলেন এবং একসাথে বহু নাটকেও অভিনয় করেছেন। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনও একসাথে কাজ করেননি। এখন অনুষ্ঠানেও দেখা হলেও দুজনের মধ্যে কোনো কথোপকথন হয় না। জাহিদ সাবেক প্রেমিকাকে নিয়ে কোনো কটু মন্তব্য করতে চান না। তিনি বলেন, “তাকে নিয়ে কিছু বললে অসম্মান হবে, সেটা চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম, আর আমার মতো সেও ভালো আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, জাহিদ-মৌ দম্পতির দুই সন্তান রয়েছে। বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট সন্তানের নাম জারিফ জাহিদ সাইম। দুজনেই বর্তমানে পড়াশোনায় ব্যস্ত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   জাহিদ   হাসান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close